| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর শীতার্তদের মাঝে বিতরন চেম্বার অব কর্মাসের কম্বল বিতরন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ০২:০৮:৫৮:পূর্বাহ্ন  |  71685 বার পঠিত
শেরপুর শীতার্তদের মাঝে বিতরন চেম্বার অব কর্মাসের কম্বল বিতরন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

৫ জানুয়ারি সোমবার বিকেলে শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

শেরপুর চেম্বার অব কমার্স এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আবু হানিফ, প্রচার সম্পাদক ও শেরপুর জেলা টাইলস ও স্যানেটারী সমিতির সদস্য জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন ব্যবসায়ীরা।

এসময় আলহাজ্ব আরিফ হোসেন বলেন,শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি। নিজ নিজ অবস্থান থেকে আমরা অসহায় মানুষের পাশে সহযোগিতা করবো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪