গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পঞ্চগড়গামী ওই কোচটি ঘটনাস্থলে পৌঁছালে ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে না পেয়ে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়।
কোচের চালক ফারুক হোসেন বলেন, ‘কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে সামনে ১০ থেকে ২০ ফুট রাস্তা পর্যন্তও পরিষ্কার দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।’
ঠাকুরগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামিল বলেন, ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় চালক কিছুই দেখতে পাননি। এতে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়। দুর্ঘটনার পর যাত্রীরা নিজেরাই ঘটনাস্থল ত্যাগ করেন। কোনো যাত্রী গুরুতর আহত না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
রিপোর্টার্স২৪/এসএন