| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজান প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি প্রদীপ ও সম্পাদক নেজাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৫:০৫:০৭:অপরাহ্ন  |  53542 বার পঠিত
রাউজান প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি প্রদীপ ও সম্পাদক নেজাম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার, ৫ জানুয়ারি বিকেল ৩টায় পৌরসভার জলিল নগরের সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম। সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিন, সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।

যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।

এর আগে সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪