বেনাপোল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ (শার্শা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
এ আসনে ১০২টি ভোটকেন্দ্রের ৫৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন মোট ১ হাজার ৮৩৩ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ১০২ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৫৭৭ জন এবং পোলিং অফিসার ১ হাজার ১৫৪ জন।
আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, চূড়ান্তভাবে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন