| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৭:৫০:৩৯:অপরাহ্ন  |  52936 বার পঠিত
মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতা–২০২৬-এর  উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।

এই প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার পাঁচটি ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ইয়াং ক্রিকেট একাডেমি ১১৯ রানের ব্যবধানে প্রতিপক্ষ মানিকগঞ্জ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ইয়াং ক্রিকেট একাডেমির মোহাম্মদ হোসেন ৯ রানে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।

এ সময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রিকেটার তৈরি করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে এ ধরনের প্রতিযোগিতা সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন একাডেমির কোচ, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪