| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০২:০৫:০১:পূর্বাহ্ন  |  77811 বার পঠিত
৮ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে ঘিওর থানাধীন বাইলজুরি এলাকার ঘোনাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান সম্পন্ন হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান (৩৯) ও মোঃ আফজাল হোসেন (৪২)। হাবিবুর রহমানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারী গ্রামে এবং আফজাল হোসেনের বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরি এলাকায়। অভিযানের সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০ গ্রাম এবং আফজাল হোসেনের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত দু’জনই মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪