| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার নারী ঢামেকে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০২:১৩:২০:পূর্বাহ্ন  |  42738 বার পঠিত
রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার নারী ঢামেকে মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট এলাকা থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, স্থানীয়রা জানিয়েছেন ওই নারী হাজারীবাগ এলাকাতেই থাকতেন এবং ফুটপাতে ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঠান্ডা ও অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪