| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৫:৫২:৪৮:অপরাহ্ন  |  72800 বার পঠিত
নাটোরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের পণ্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পণ্ডিতগ্রাম গ্রামের একটি আম বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা একই এলাকার সোনা মন্ডলের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা  জানান,জুয়েল রানা রাতে খাওয়া সেরে নিজ ঘরে চলে যায়। এরপর রাতে কোন সময় কি কারণে সে ঘর থেকে বের হয়েছে তা কেউ জানে না। সকালে জুয়েল রানার বাড়ির অদুরে একটি আম বাগানে আম গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি নিহতের পরিবারের সদস্যদের ও পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারন জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে জুয়েল রানা  আত্মহত্যা করে থাকতে পাড়ে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪