| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৬:১৭:৫৫:অপরাহ্ন  |  75645 বার পঠিত
ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেডের ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মো. আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মো. সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ সহ হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যরা।

সেসময় ছোট-বড় প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। সড়কের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪