| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া শহর যুবদলের দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৭:৪৫:১৪:অপরাহ্ন  |  49081 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া শহর যুবদলের দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) শহরের কবি নজরুল ইসলাম রোডস্থ শহর যুবদল কার্যালয়ে বাদ যোহর দোয়া মাহফিলের আগে আহসান হাবিব মমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার কর্মজীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, ইসলাম ও আলেম সমাজের জন্য দরদি ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, আলেম সমাজের প্রতি দরদ দেখাতেন—তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সিনিয়র সাধারণ সম্পাদক আবু সাঈদ মণ্ডলসহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন খতম ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪