| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৯:২৭:১২:অপরাহ্ন  |  ১০০২৬৯৯ বার পঠিত
নাটোরে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামে একটি আম বাগান থেকে জুয়েল রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (আজ) সকালে পন্ডিতগ্রাম গ্রামের একটি আম বাগানে আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি নিহতের পরিবার ও পুলিশকে জানান। জুয়েল রানা ওই গ্রামের সোনা মন্ডলের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে জুয়েল নিজ ঘরে ঘুমাতে যান। এরপর রাতের কোনো এক সময় কী কারণে তিনি ঘর থেকে বের হন, তা পরিবারের কেউ জানাতে পারেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহের জেরে জুয়েল রানা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪