বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়াল্ড হ্যারিটেজ সাইডের ডিমেরচর এলাকায় ফাঁদে আটক হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার দুপুরে এক শিকারীকে আটক করা হয়। এসময়ে অন্য দুই হরিণ শিকারী সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়েয়ে যায়। আটক হরিণ শিকারীর আ. হাকিমের (৪০) বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে। উদ্ধার করা হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আটক শিকারীর কাছ থেকে বনরক্ষীরা বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাষ্টিকের বস্তা জব্দ করেছেন।
সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার দুপুরে সুন্দরবনের ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে ব্যপক জায়গা জুড়ে হরিণ শিকারের মালা ফাঁদ পাতা ও একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে থাকতে দেখে। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে আ. হাকিম নামে এক শিকারীকে হাতে নাতে আটক করে। এ সময় অন্য দুই শিকারী বনের গহীনে পালিয়ে যায়। আটক শিকারীর কাছ থেকে বনরক্ষীরা বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাষ্টিকের বস্তা জব্দ করেছেন। উদ্ধার করা হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আটক শিকারীকে বন আইনে মামলার আসামী করে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি