| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ২০:১৯:২০:অপরাহ্ন  |  94483 বার পঠিত
মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে, যার ফলে আকিদুল ইসলাম খুদে (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। নিহতের স্ত্রী হাফিজা বেগম জানান, আকিদুল কাঁচামাল ব্যবসায়ী ছিলেন এবং ঢাকায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে ইছাখাদা বাজার থেকে বাসে নেমে বাড়ির পথে যাওয়ার সময় তাকে গরু চোর সন্দেহে স্থানীয়রা ধরে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে মারধর করে। ভোর ছয়টায় পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের তিন সন্তান রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকিদুল ইসলাম খুদে’র নামে এলাকায় গরু চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে। ঘটনার সময় একটি গরু উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ সাপেক্ষে মালিককে ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, মামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪