| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ঘুসের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক, দুদক কার্যালয় ঘেরাও

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ২১:১২:৫৬:অপরাহ্ন  |  ৯৭৮৩১০ বার পঠিত
যশোরে ঘুসের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক, দুদক কার্যালয় ঘেরাও

যশোর প্রতিনিধি: ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষথেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে তাকে আটক করে।

দুদক জানায়, দীর্ঘদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রীর পেনশন ছাড় করানোর নামে আশরাফুল আলম তিন মাস ধরে নানা অজুহাতে ঘুরিয়েছেন। প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়ার পর পুনরায় ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে পেনশন ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, খুলনা বিভাগের এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে স্ত্রীর বেতন কাঠামোও (বেসিক) কমানো হয়েছিল।

বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর সময় আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময়ে দুদক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল আমিন জানিয়েছেন, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে আশরাফুল আলমের আটককে কেন্দ্র করে শিক্ষকরা দুদক কার্যালয় ঘেরাও করেন। শতাধিক শিক্ষক সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ে অবস্থান নেন এবং তার অবিলম্বে মুক্তি দাবি করেন। শিক্ষকরা অভিযোগ করেছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং দুদকের উপস্থাপনাটি বিভ্রান্তিকর। দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে আসে। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে মুক্তি না দিলে তারা বাড়ি ফিরবেন না বলে জানান।

এই ঘটনার প্রতিবাদে রাত পর্যন্ত শিক্ষকরা দুদক কার্যালয় ঘিরে রাখেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪