| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৮ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১১:৫১:৩০:পূর্বাহ্ন  |  92227 বার পঠিত
দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৮ লাখ টাকা জরিমানা

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৩টি অবৈধ স্থায়ী চিমনির ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটায় স্কেভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয় এবং সেখানে মজুদ থাকা কাঁচা ইট আংশিক ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকার মিজানুর রহমান মজনুর মালিকানাধীন (এমজেবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার মতিউর রহমানের মালিকানাধীন (এমএমবি) ইটভাটাকে ৩ লাখ টাকা এবং পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া এলাকার শরিফুল ইসলাম সেলিমের মালিকানাধীন (এলএবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল।

কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪