| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অটোরিকশায় আগুন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৬:০৫:৫৮:পূর্বাহ্ন  |  ১৭০৩৪১৫ বার পঠিত
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অটোরিকশায় আগুন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি অটোরিকশায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ–কচুয়া সড়কের মকিমাবাদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিএনজি চালিত ক্ষতিগ্রস্ত ওই অটোরিকশার মালিক মো. ফয়সাল আহমেদ।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার সংবাদ পাই। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে সিএনজি চালিত অটোরিকশার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লাখ টাকার মালামাল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪