| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৪:৫২:৩৫:অপরাহ্ন  |  ১০০৭৯৫৩ বার পঠিত
চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার শাহতলী মুন্সিবাড়ির মো. শামসুল হুদা মুন্সির সেজো মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাহেলা আক্তার বোনের বাড়িতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব-১১০৩৭৩ নম্বরের চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাস শান্তাকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার বাবা শামসুল হুদা মুন্সি বলেন, বেলা ১১টার দিকে আমার মেয়েকে ঘোষেরহাটে আইদি বাস চাপা দেয়। আমি ঘাতক আইদি বাসচালকের বিচার চাই।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘোষেরহাট পরিদর্শন করেছি। কলেজছাত্রীকে চাপা দেওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪