| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনের একাধিক স্থানে মোবাইল কোর্টের অভিযান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:২২:৪৫:অপরাহ্ন  |  ১০১৪৪৮০ বার পঠিত
চরভদ্রাসনের একাধিক স্থানে মোবাইল কোর্টের অভিযান

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : চরভদ্রাসন উপজেলার পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস ও জব্দ করেছে মোবাইল কোর্ট। এছাড়া একটি সশরীরে ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ৪ নং গাজিরটেক ইউনিয়নের নতুন দোকান সংলগ্ন জয়দেব সরকারের ডাঙ্গী, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী একটেল টাওয়ার সংলগ্ন মোল্লা সশরীরে বাবু সরকার (বুচা সরকার)কে প্রধান সড়কের পাশে এলোমেলোভাবে গাছ রাখার কারণে জরিমানা করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অবৈধ ড্রেজার ও ভেকু ব্যবহার করে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। এতে নদী ও শহর রক্ষা বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

উক্ত অভিযানে ঘটনাস্থলে অবৈধ ভেকু ও পদ্মা নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ সরঞ্জাম জব্দ করা হয় এবং কিছু সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষিজমি, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমি আইনে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনে ফসলে জমি নষ্ট করে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪