| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৬:৩৭:২৬:অপরাহ্ন  |  89795 বার পঠিত
হাদির হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন এবং হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল “Justice for Hadi”,  হাদির হত্যার বিচার চাই” এবং অন্যান্য সমসাময়িক স্লোগান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাদি হত্যার ২৪ দিন পার হলেও এখনও প্রকৃত আসামী গ্রেপ্তার হয়নি। তাই তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায়।

বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪