বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালাটি শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ৩৩৫ মনসুর ম্যানশন, গাজীপুর সংলগ্ন খোলা মাঠ প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ছাত্রদল শাখার আহ্বায়ক মো. শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ মার্কার প্রার্থী মো. নুরুজ্জামান লিটন। এ ছাড়া অংশ নেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, শার্শা কৃষকদল সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন ছাত্রদলের আব্দুর রহমান ও ইমাদুল ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনে গণঅভ্যুত্থানে নিহত ছাত্র শহীদ আব্দুল্লাহসহ অন্যান্য শহীদ ছাত্রদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আলিফ, সাধারণ সম্পাদক মো. সিয়াম, সাংগঠনিক সম্পাদক রাতুল গালিব, বেনাপোল সিনিয়র মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক মো. জাহিদ, আফিল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন আক্তার, সাধারণ সম্পাদক ওয়াসি আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
এ ছাড়াও ঢাকা ও যশোর থেকে আগত ছাত্র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিপ্লব, সাদ্দাম হোসেন, মুন্নি ইসলামসহ অন্যান্য ছাত্র নেতারা।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমপি পদপ্রার্থী নুরুজ্জামান লিটন নিজের অবস্থান তুলে ধরে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলমন্ত্র সামনে রেখে ছাত্রদের চারিত্রিক গঠন ও মেধাভিত্তিক রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন দেশ গড়তে ছাত্রদল মাঠ পর্যায়ে কাজ করে যাবে।
উক্ত কর্মশালায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে ছাত্রদের বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
রিপোর্টার্স২৪/এসএন