| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধায় কাজ সাময়িক বন্ধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২২:৩৮:৫৭:অপরাহ্ন  |  87214 বার পঠিত
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধায় কাজ সাময়িক বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকা সড়ক নির্মাণের চেষ্টা চালালে বাংলাদেশি বিজিবি তা বন্ধ করেছে। এতে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা সড়কের কাজ শুরু করলে স্থানীয়রা বালারহাট বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগ দিয়ে বাধা দেয়। এর আগে বিকেল ৩টার দিকে প্রথম দফা কাজ শুরু হলে বিজিবি তা বন্ধ করে পতাকা বৈঠকের আহ্বান জানায়।

সীমান্তে অনুষ্ঠিত দ্বিতীয় দফা পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন কোচবিহারের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। বৈঠকে আগামী ১৩ জানুয়ারি অধিনায়ক পর্যায়ে আরও বৈঠক হওয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং বিএসএফ কাজ সাময়িক স্থগিত রাখে।

খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ১ থেকে ১১ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক শূন্য লাইন থেকে ৫০–১২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য লাইন থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। তবে বিএসএফ তা অমান্য করে কাজ শুরু করেছিল।

স্থানীয়রা জানান, বিএসএফ কয়েক দিন ধরে রাতের আধারে কাজ চালাচ্ছিল। বিজিবি ও এলাকাবাসীর বাধার কারণে সাময়িকভাবে নির্মাণ বন্ধ করা হয়েছে।

বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের জানান, আগামী ১৩ জানুয়ারির পতাকা বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪