| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে পিআইবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২৩:০০:৫৬:অপরাহ্ন  |  ১০১১৮৯০ বার পঠিত
শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে পিআইবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেরপুর প্রতিনিধি: শেরপুর ও জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও দক্ষ করে তুলতেই পিআইবি এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের ওপরই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে।

প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। শুক্রবার (৯ জানুয়ারি) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪