| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীকে নোটিশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২৩:২০:৫৪:অপরাহ্ন  |  40016 বার পঠিত
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীকে নোটিশ

ভাঙ্গা প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদীয় আসন-২১৪ (ফরিদপুর-৪) এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন—এমন তথ্য বুধবার (৭ জানুয়ারি) ‘আলোকিত ভাঙ্গা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়। বিষয়টি কমিটির দৃষ্টিগোচর হলে পর্যালোচনায় দেখা যায়, ভাঙ্গা উপজেলার চৌকি আদালত এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

কমিটির মতে, উক্ত কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৮, ২৬, ২৭, ২৮ ও ৩০ লঙ্ঘনের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১(খ)(৩) অনুচ্ছেদের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা চৌকি আদালত ভবনে অবস্থিত জাতীয় সংসদীয় আসন-২১৪ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বিচারক কমিটির প্রধান মোহাম্মদ রুহুল আমিন, সিভিল জজ (সদরপুর)-এর কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে জামায়াত প্রার্থীকে।

এ বিষয়ে মাওলানা সরোয়ার হোসাইন বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করেছি—এ বিষয়ে এখনো কোনো নোটিশ হাতে পাইনি। একজন প্রার্থীর সঙ্গে সবসময়ই দলীয় লোকজন থাকেন। চলার পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলাও স্বাভাবিক।তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধির প্রতি তিনি শ্রদ্ধাশীল। নোটিশ হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যাখ্যা বিচারক কমিটির কাছে উপস্থাপন করবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪