| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২৩:৩৮:১২:অপরাহ্ন  |  86296 বার পঠিত
লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন উপজেলার কলারডর থেকে বাকনা পর্যন্ত মোট সাতটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪