নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই সংকট এসেছে, যখনই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই জিয়া পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম একমাত্র নেতা হচ্ছেন তারেক রহমান। বর্তমান সময়ে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার ৭ নম্বর হালসা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছেন। তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামই আজ বিএনপির রাজনীতির প্রধান শক্তি। সেই আদর্শকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য সুফিয়া হক, নাসিম উদ্দিন নাসিম ও কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ৭ নম্বর হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খালিল, সাবেক সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিজুর ইসলাম, ৭ নম্বর হালসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/বাবি