ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন।
পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রামে দোয়ার সময় খাবারের হাঁড়ি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন।
পরিবার জানায়, এ সময় থেকে তিনি কলা, রুটি ও চিঁড়া খেতেন, ভাত মুখে তুলতেন না। ২০২৫ সালের অক্টোবরের দিকে গুরুতর অসুস্থ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার ব্যবস্থা করান। কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসলেও সম্পূর্ণ সুস্থ হতে না পারায় আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নিজাম উদ্দিন পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। রাজনৈতিক বিশ্বাস এবং ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি গ্রামের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম