| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:১৯:৪৭:অপরাহ্ন  |  48433 বার পঠিত
কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে।

অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষিশ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো।
শীত নিবারণে অসহায়-দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে কুড়িগ্রামে সরকারি, বেসরকারি বিভিন্ন এনজিও এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে।

সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছেন রোগীরা। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪