| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাদসায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৬:২৫:২০:অপরাহ্ন  |  32747 বার পঠিত
ভাদসায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভাদসা গ্রামবাসী ও ভাদসা ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, ভাদসা ইউনিয়ন বিএনপি সভাপতি সাজেন্ট ফরিদ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক, ইঞ্জিনিয়ার এমদাদুল হক। এছাড়াও জেলা, উপজেলা এবং ভাদসা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা রুহুল আমিন ইসলাম।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪