| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৬:৫৫:০৬:অপরাহ্ন  |  24388 বার পঠিত
ফরিদপুরে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুরের শ্রী ধাম শ্রী অঙ্গনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ননী গোপাল রায়, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার দত্ত, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রীতি কনা রাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, কোতোয়ালি পূজা উদযাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সহদপ্তর সম্পাদক উৎপল দত্ত, সদস্য দীপন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুমিত শিকদার এবং মহানাম সম্প্রদায়ের সদস্য বন্ধু কিশোর ব্রহ্মচারী।

এ প্রতিযোগিতায় মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে ক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং খ গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪