| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার-২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:৩২:৫২:অপরাহ্ন  |  ৯৬৪৪৯৬ বার পঠিত
লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার-২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার এবং স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার ও যমুনা টিভি-এর ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত শাহিন ও কিরণ নামে দু’জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

তারেক মাহমুদ বলেন, “লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ২টি রিকশা যোগে আরও কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা ও হত্যা চেষ্টা করে। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে। এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করার জন্য বারবার আমার চোখে চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে।”

এই ঘটনায় লক্ষ্মীপুরের সকল সাংবাদিক নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। তিনি জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪