| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:৫৩:৫৮:অপরাহ্ন  |  79051 বার পঠিত
কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দুজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবং বাকি সাতজনের বাড়ি নাগেশ্বরী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটককৃতদের নিকট পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪