| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২১:৪৩:২৬:অপরাহ্ন  |  58535 বার পঠিত
প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জন আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

এসপি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালানো হয়।

অভিযানে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনূর রশিদকে আটক করা হয়। তারা লাখ টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন সরবরাহ করতে চেয়েছিল বলে অভিযোগ আছে।

তিনি আরও জানান, হাবিব ও রশিদের দেওয়া তথ্যমতে একে একে প্রশ্নফাঁস চক্রের ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে প্রতারিত শিক্ষার্থী, ভুয়া শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন।

অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। আটক ১৮ জনের প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪