| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত,আহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০০:২৫:৩২:পূর্বাহ্ন  |  78058 বার পঠিত
ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত,আহত ২
ছবির ক্যাপশন: ঝিনাইদহে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল ও ভ্যানের তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখনও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি হেফেজতে নেওয়া হয়েছে এবং সড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের মতে, এই সড়কটি যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও মাঝে মাঝে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।  স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪