| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়: আটক ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০০:৪৪:০৯:পূর্বাহ্ন  |  46678 বার পঠিত
যশোরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়: আটক ২
ছবির ক্যাপশন: যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ডিজিটাল নকল ডিভাইস ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড পেয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকরা একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে তিনি নকল করার চেষ্টা করছিলেন। আটক পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামের আরও একজনকে আটক করা হয়। কেন্দ্র সচিব রেজাউল হক জানিয়েছেন, বেলাল হোসেন জন জাহিদ হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করছিলেন। তবে প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় কর্তব্যরতরা তাকে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দিতে আসা বেলাল হোসেন খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪