| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পিআইবির দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৮:৫৩:৫৮:অপরাহ্ন  |  ১৬৮৩৭১৫ বার পঠিত
শেরপুরে পিআইবির দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার, শেরপুর: শেরপুর ও জামালপুর জেলার সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। কোনোভাবেই যাতে সাংবাদিকতার ক্ষেত্রে বিচ্যুতি না ঘটে, সে লক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষিত করা এবং আইন-কানুন সম্পর্কে আরও দক্ষ করে তুলতেই পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য অনেক। পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সংস্কার ও পরিবর্তনের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাও আমাদের সম্মিলিত দায়িত্ব।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, একরামুল হক সায়েম ও বাহারাম খান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং কার্যকরী সভাপতি রফিক মজিদসহ অন্যান্য অতিথিরা।

দুদিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়, সাংবাদিকতার নীতিমালা, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রাসঙ্গিক আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪