| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে প্রাক্তন রাবি শিক্ষার্থীদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৪:১৩:৫০:অপরাহ্ন  |  30094 বার পঠিত
নাটোরে  প্রাক্তন রাবি শিক্ষার্থীদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে রাবিয়ান জেলার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করেন।

অনুষ্ঠানটি শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা রঙিন হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাবিয়ান নাটোর জেলার সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, বিশিষ্ট শিল্পপতি শামসুল ইসলাম মল্লিক, নাটোর জেলা রাবিয়ান সদস্য সাইফুল ইসলাম পলাশ, হাবিবুল ইসলাম হেলাল, আবু হাসান তালুকদার, শ্রী অরুন ঘোষ, আব্দুর রহিম, শাজাহান আলী ও এম জাহিদুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনটির গত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের ওপর আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪