| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৪:৫৯:৫৯:অপরাহ্ন  |  ৯৭০৫৪২ বার পঠিত
বিমানবন্দরে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে শাহ জালাল আহমেদ শাওন দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

তার পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ইমরান মাহমুদ। ইমরান মাহমুদ বলেন,পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত করেছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন,প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমাদের কাছে এসেছে। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ জালাল আহমেদ শাওন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি এবং হত্যার ঘটনায় মোট ছয়টি পৃথক মামলা দায়ের হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪