| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:৪৫:৪০:অপরাহ্ন  |  ৯৯৬৩৩৬ বার পঠিত
ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:ওমানের সালালা শহরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে উটের সঙ্গে গাড়ির সংঘর্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জিয়ারতে যান। জিয়ারত শেষে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে হঠাৎ করে একটি উটের ধাক্কা লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই একই পরিবারের সদস্য। খবর পাওয়ার পর পরিবারে শোকের মাতম চলছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে একসঙ্গে তিনজনের মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়ি উপজেলার ছোট ছিলোনিয়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪