| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:৩৩:৪৬:অপরাহ্ন  |  53277 বার পঠিত
কালিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠের বাগানের গাছ  থেকে  ঝুলন্ত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোস্তফা মোর্শেদের লিচু বাগানে ফল গাছে ওষুধ দিতে গিয়ে কোলাবাজার এলাকার বাসিন্দা কিনু দাস প্রথম ঝুলন্ত মরদেহটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

প্রথমে কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে জানা যায়, মৃত ব্যক্তি শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)। তিনি কালিগঞ্জ ভূষণ স্কুলের পাশে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। জসিম উদ্দিনের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধারের সময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে, সেটি থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪