| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:৪১:০৮:অপরাহ্ন  |  76297 বার পঠিত
রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবির ক্যাপশন: রাঙ্গামাটি শহরের পৌর এলাকার তবলছড়ি মাঝের বস্তিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের পৌর এলাকার তবলছড়ি মাঝের বস্তিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‘শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দির’ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় এবং ‘শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরে’র সার্বিক তত্ত্বাবধানে এবং প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই পার্বত্য এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত আরও বলেন, দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের অনেক মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। এসব মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমা। তিনি বলেন, দুর্গম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক মনসুর আহম্মেদ।

অনুষ্ঠান শেষে দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪