বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় বগুড়ায় জেলা বিএনপি দোয়া মোনাজাত করেছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ দোয়া মোনাজাতের আয়োজন করে।
এই দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, হাদিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, হুমায়ন কবীর গেদা, আজিজুল হক মঞ্জু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ্।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি শুক্রবার রাতে শুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরী সভায় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব