ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উদ্যোগে সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার ১২৫ জন অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাত সাড়ে ৭টায় এ তথ্য জানানো হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম (পিবিজিএম)। এ সময় মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার, খোসালপুর বিওপি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবিকে ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/এসসি