চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, কয়েকজন সশস্ত্র বহিরাগত ব্যক্তি জামাল উদ্দিন (৩২) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।
এই হামলায় আরও একজন গুলিবিদ্ধ হন। ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমউদ্দিন জানান, নিহত জামাল উদ্দিন ছাত্রশিবিরের কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি