| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আযহার ট্রেনযাত্রায় প্রথম দিনে টিকিটবিহীন যাত্রীদের জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১০:২৬:০০:পূর্বাহ্ন  |  ১৭৫২২৩২ বার পঠিত
ঈদুল আযহার ট্রেনযাত্রায় প্রথম দিনে টিকিটবিহীন যাত্রীদের জরিমানা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ঈদ যাত্রার প্রথম দিনে রেল যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে শনিবার (৩১ মে) বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে টিকেটবিহীন যাত্রী শনাক্ত, জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে ৫টি মামলা এবং টিটিই’র করা জরিমানাসহ ৩০ জনের টিকিট কাটা হয়েছে। এতে জরিমানাসহ টিকিট কাটা হয়েছে ৯ হাজার ২০ টাকার ও মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে ৬৫০ টাকা।

একই দিন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে মোবাইল কোর্টে মামলা সংখ্যা ১, জরিমানা ১০০ টাকা ও টিটিই কর্তৃক বিনা টিকিটের ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

দেশের অন্যান্য রেলস্টেশনেও একইভাবে যাত্রীদের হয়রানিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪