| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে নছিমন দুর্ঘটনায় চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৭:৫৭:৪০:অপরাহ্ন  |  ৯৪৩৬৯২ বার পঠিত
অভয়নগরে নছিমন দুর্ঘটনায় চালকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে চালক নূর আলী শেখ (২২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নছিমনচালক নূর আলী শেখ বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মাসুম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে নূর আলী শেখ নছিমন চালিয়ে জ্বালানি কাঠ আনতে বাঘুটিয়া থেকে সিংগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, নূর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪