| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জ বার: রফিক-কর্নেলের নেতৃত্বে ভোট করবেন বিএনপি সমর্থিত আইনজীবীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ২০:০৭:৩৩:অপরাহ্ন  |  ১৯৫৮৫০ বার পঠিত
সিরাজগঞ্জ বার: রফিক-কর্নেলের নেতৃত্বে ভোট করবেন বিএনপি সমর্থিত আইনজীবীরা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এমন সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। 

তিনি জানান, আজ দুপুরে সিরাজগঞ্জ বারের সিনিয়র আইনজীবী মো. আমান উল্লাহ মন্ডলের নেতৃত্বে বিএনপি সমর্থিত আইনজীবীরা বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

আগামী ২৯ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

২০২৫ সেশনের জন্য এই বারের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও রফিকুল ইসলাম সেলিম। 

গত সেশনে সমিতির ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪