| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় এএসএসইটি প্রকল্পের উদ্যোগে নার্সিং বিষয়ে দিনব্যাপী কর্মশালা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ২১:১১:৪০:অপরাহ্ন  |  ১৯৪৫২৬ বার পঠিত
কাপাসিয়ায় এএসএসইটি প্রকল্পের উদ্যোগে নার্সিং বিষয়ে দিনব্যাপী কর্মশালা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় এএসএসইটি প্রকল্পের আওতায় নার্সিং শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ) সকালে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. আবদুস সালাম খান।

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন উপপ্রকল্প পরিচালক (আইডিজি-স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারি, কাপাসিয়া উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দেলোয়ার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. দেলোয়ার হোসেন।

দিনব্যাপী এ কর্মশালায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজের সচেতন ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় নার্সিং শিক্ষার গুরুত্ব, কর্মসংস্থানের সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪