| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাবতলীতে জমি বিরোধে মামলার সাক্ষী খুন, আহত ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৭:১৬:৫৬:পূর্বাহ্ন  |  ৯৩৯৪৪৩ বার পঠিত
গাবতলীতে জমি বিরোধে মামলার সাক্ষী খুন, আহত ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পরিস্থিতি শান্ত করতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় আরও চারজন আহত হন। তারা হলেন—দৃষ্টি (১৫), সেফা (৩৫) ও জেমি আক্তার (৩৮)। আহতদের কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মেয়ে হিমা আক্তার অভিযোগ করেন, জমি-সংক্রান্ত একটি মামলায় তার বাবা সাক্ষী ছিলেন। ওই মামলার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, জমি বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপো্র্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪