| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:৫১:৩৪:অপরাহ্ন  |  ৯৩৭০১৫ বার পঠিত
আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক।

একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) এসব আপিলের তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়ন বহাল রাখতে ৩১ জানুয়ারির মধ্যে ১৩টি ব্যাংকে ৫০ কোটি টাকা পরিশোধের শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

তার ভাষ্য অনুযায়ী, খেলাপি ঋণের বিষয়ে স্থগিতাদেশ দেওয়ার সময় আদালত এই শর্ত আরোপ করেছিলেন। অন্যদিকে, আসলাম চৌধুরী এ ধরনের কোনো শর্ত আরোপের বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তার মনোনয়ন বাতিলের উদ্দেশ্যে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এসব পদক্ষেপ নিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়া ঢাকা করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালক আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন।

একই অভিযোগে ট্রাস্ট ব্যাংকও আলাদাভাবে আপিল দায়ের করেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪