| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:৫৮:২৯:অপরাহ্ন  |  ৯৭৪২৪৫ বার পঠিত
নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় (চাষাঢ়া রেলস্টেশনের পশ্চিম পাশে) এক বাবুর্চিকে সড়কের ওপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। নিহত ব্যক্তির নাম রায়হান মোল্লা। ৫০ বছর বয়সী রায়হান প্রয়াত মেছের আলীর ছেলে।

পুলিশ জানায়, নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন রায়হান। তিনি তার তিন ছেলেকে নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের মেজো ছেলে মো. সাব্বির বলেন, তাদের মা মারা গেছেন। কয়েকদিন আগে চাষাঢ়া রেলস্টেশনের পাশে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন তার বাবা রায়হান মোল্লা। কিন্তু দোকান স্থাপন করতে গেলে রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি বাধা দেয়। দোকান দিতে হলে চাঁদা দিতে হবে বলে জানায় সে। পরে এ নিয়ে তর্কের জেরে রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন সাব্বির।

তিনি আরও বলেন, “রাজ্জাক একজন মাদক ব্যবসায়ী। তার অনেক লোকজন আছে, তারাও মাদকসেবী। এ কারণে বিষয়টি নিয়ে আমরা আর বাড়াবাড়ি করিনি। বাবাকেও বলেছিলাম, এ নিয়ে যেন আর তার সঙ্গে কথা না বলেন।”

এই শত্রুতার জেরেই রাজ্জাক তার লোকজন নিয়ে রায়হান মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে সন্দেহ নিহতের ছেলের।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে সড়কের ওপর এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার কয়েকজনের নাম জানিয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।”

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪